প্রিন্ট এর তারিখঃ May 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 21, 2026 ইং
চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত শনাক্ত

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত একজনকে আটক করে রেখেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট